Saturday, October 28, 2017
Tuesday, October 24, 2017
Islamic duas for success || ইসলামিক দোয়ার গুরুত্ব
What is the Importance Of Islamic Duas for success?
মানুষ আল্লাহর দাস । তাই জীবনের প্রতিটি মূহুর্তে মানুষ আল্লাহর
মুখাপেক্ষী । প্রত্যেক মানুষ আল্লাহ নিকট ক্ষমা ও রহমতের আশা করে থাকে । সুখে-দুঃখে,
আনন্দে-বেদনায় সব অবস্থাতেই আল্লাহর রহমত পাওয়া সবচেয়ে বড় একটা নেয়ামত । Islamic Duas দ্বারা
মানুষ আল্লাহর সাহায্য ও রহমত কামনা করে থাকে । দোয়া হল আল্লাহর দরবারে বান্দার অপরাগতা
ও অক্ষমতা প্রকাশের প্রতীকী নমুনা । আর এ জন্য আল্লাহ-তায়ালা নিজেই তাঁর বন্দাদের শিখিয়েছেন
কিভাবে তাঁর রহমত ও ক্ষমা লাভের জন্য প্রার্থনা করতে হয়, কিভাবে দোয়া করতে হয় । পবিত্র কোরআনে আল্লাহ-তায়ালা
নিজ বান্দাদেরকে তাঁর দরবারে দোয়া করার জন্য বারবার আহ্বান করেছেন । এরশাদ হচ্ছে –
فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُواْ لِي
وَلاَ تَكْفُرُونِ
সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও
তোমাদের স্মরণ রাখবো আর আমার শোকরিয়া আদায় কর, অকৃতজ্ঞ হয়ো না। (বাকারা-১৫২)
আল্লাহ-তায়ালা স্বীয় বান্দাদের দোয়া ও মুনাজাত করার নির্দেশ
দেয়ার পাশাপাশি তা তাঁর অপার মেহেরবাণী করারও অঙ্গিকারও করেছেন । এরশাদ হচ্ছে –
وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ
إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ
دَاخِرِينَ
তোমাদের পালনকর্তা বলেন, তোমরা
আমাকে ডাক, আমি সাড়া দেব। যারা আমার এবাদতে অহংকার করে তারা সত্বরই জাহান্নামে
দাখিল হবে লাঞ্ছিত হয়ে। (মুমিন-৬০)
।
আল্লাহ
আরো বলেন :-
يَا
أَيُّهَا
الَّذِينَ
آمَنُوا
اذْكُرُوا
اللَّهَ
ذِكْرًا
كَثِيرًا
অর্থ:- মুমিনগন তোমরা আল্লাহকে অধিক
পরিমাণ স্মরণ করো ।
إِنَّهُ كَانَ فَرِيقٌ مِّنْ عِبَادِي
يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ
الرَّاحِمِينَ
অর্থঃ আমার বান্দাদের একদলে বলত- হে
আমাদের পালন কর্তা ! আমরা বিশ্বাস স্থাপন করেছি । অতএব তুমি আমদের ক্ষমা করো এবং
আমাদের প্রতি তুমি রহম করো । তুমি হলে দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু ।
For Our Life Success Some Hadith About Islamic
Duas.
নামাজ রোজার মত দোয়াও আল্লাহর একটি ইবাদত । হাদীসে ত রাসূলুল্লাহ
সালল্লাহু আলাইহে ওয়াসাল্লাম দোয়াবে সমস্ত ইবাতদের মগজ বলেছেন এবং আল্লাহর রহমতের দরজার
চাবি বলেছেন । যেমন:- আদ্দু’আ……উ হুয়াল্ ‘ইবা-দাহ্ – অর্থ হল- দোয়া হল ইবাদত ।( ইবনে
আবী শাইবাহ্, তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ)
আরেক হাদিসে আছে-
আরবীর
উচ্চারণ – মান ফাতাহ্বা লাহূ
ফিদ্দু’আ-ই মিনঁকুম, ফুতিহাত লাহু আব্ওয়া-বুল ইজা-বাতি, ফুতিহ্বাত লাহূ আব্ওয়া-বূল
জান্নাঁতি, ফূতিহ্বাতলাহূ আব্ওয়া-বুর রহ্বমাতি, ওয়ামা-সুইল্লা-হু শাইআন আহ্বাব্বা ইলাইহি
মিন্ আঁই ইউস আলাল্ আ-ফিয়া
অর্থ
– তোমাদের
মধ্যে যার জন্য দোয়ার দরজা খুলে দেয়া হয়েছে (অর্থাৎ, দোয়া করার জন্য সুযোগ ও তওফিক
দেয়া হয়েছে ), তাঁর জন্য কবুলিয়াতের দরজা খুলে দেয়া হয়েছে, তার জন্য জান্নাতের দরজা
খুলে দেয়া হয়েছে, তার জন্য রহমতের দরজা খুলে দেয়া হয়েছে । আল্লাহর কাছে যত দোয়া করা
হয়, তার মধ্যে ইহকাল ও পরকালই ভাল । আর নিরাপত্তা প্রার্থনাই তাঁর কাছে অধিক প্রিয়
। (তিরমিযী শরীফ)
দোয়া ও মুনাজাতের ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূল সালল্লাহু আলাইহে
ওয়াসাল্লাম বলেন –
লাইসা
শাইউন আক্ রামু আলাল্লাহি মিনাদ্দুআ--ই । এর অর্থ হল- আল্লাহর কাছে
দোয়ার চেয়ে অধিক সম্মানের বস্তু আর কিছু নেই ।(তিরমিযী,ইবনে মাজাহ)
অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সালল্লাহু আলাইহে ওয়াসাল্লাম সাহাবাদেরকে
উদ্দেশ্য করে বলেন:
লা-তা’জিঝূ
ফিদ্দু’আ—ই ফাইন্নাঁহু লাম্ ইয়াহ্ লিক্ মা’আদ্দু’আ—ই আহ্বাদুন্ । অর্থঃ-
তোমরা আল্লাহর কাছে দোয়া করার বেলায় কার্পন্য করো না । কারণ নিয়মিত দোয়া করলে কোন লোক
ধ্বংসপ্রাপ্ত হয় না । (ইবনে আব্বান, হাকেম-আবু হুরায়রা (রা:) থেকে )
To get Islamic Duas for success
stay with Islamic Duas blogspot. You will get all duas step by step in this
site. Inshallah.
অতপর আল্লাহ-তায়ালা আমাদেরকে দোয়া ও দরূদের মাধ্যমে ক্ষমা ও
রহমত লাভের তৌফিক দান করূক । আমিন ।
ইসলামিক দোয়া সম্পর্কিত পরের পোষ্ট দেখুন – কিভাবে দোয়া করতে
হয় (How to pray || Islamic duas)
ইসলামিক দোয়া সম্পর্কিত পরের পোষ্ট দেখুন – কিভাবে দোয়া করতে
হয় (How to pray || Islamic duas)

