Saturday, October 28, 2017

How to pray || Islamic duas || কিভাবে দোয়া করতে হয়

Islamic duas pray style. How to pray ?

আল্লাহ-তায়ালা বলেন –

ادْعُواْ رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً إِنَّهُ لاَ يُحِبُّ الْمُعْتَدِينَ

অর্থ হল - তোমরা স্বীয় প্রতিপালককে ডাক, কাকুতি-মিনতি করে এবং সংগোপনে। তিনি সীমা অতিক্রমকারীদেরকে পছন্দ করেন না। (আল-আরাফ, আয়াত-৫৫)
Call on your lord (ALLAH) with humility and in private for ALLAH (lord) loveth not those who trespass beyond bounds.

Islamic duas



আল্লাহর দরবারে কিভাবে দোয়া করতে হয় আল্লাহ তা শিখিয়েছেন । এখানে তাদ্বররু’আন দ্বারা অক্ষমতা, বিনয় ও নম্রতাকে বোঝায় । আর খুফইয়াতুন দ্বারা একান্ত গোপনতাকে বোঝায় । তাহলে নিজের অক্ষমতা, বিনয় ও নম্রতার এবং আকুলতার সাথে দোয়া করা ।

স্বীয় অক্ষমতা, দীনতা, হীনতা এবং বিনয় ও নম্রতাকে প্রকাশ করে খোদার দরবারে নিজের অভাব-অনটনকে ব্যক্ত করা ।আর চুপি চুপি ও একান্ত সংগোপনে কোথাও দোয়া করা উত্তম এবং সেই দোয়া কবুলও নিকটবর্তী হয় । যদিও আল্লাহ সব জায়গায় বান্দার প্রার্থনাকে শুনেন । উচ্চস্বরেও ওদায়া করা যায় তবে তাতে রিয়া ও সুখ্যাতির আশংকা থাকে । এটা যার-তার নিয়তের উপর নির্ভরশীল । আল্লাহ প্রাকাশ্য-অপ্রাকাশ্য সরব-নীরব সর্বাবস্থায় বান্দার মোনাজাতকে বুঝতে পারেন । খায়বর যুদ্ধের একটি ঘটনা এমন হয়েছিল যে, সাহাবী কেরামগন যখন উচুস্বরে আওয়াজ করছিলেন তখন দয়াল রাসূলু্ল্লাহ সালল্লাহু আলাইহে ওয়াল্লাম বলেন যে, তোমরা এমন কোন বধির অথবা অনুপস্থিত কাউকে ডাকাডাকি করছ না যে, এত জোরে বলতে হবে । বরং একজন নিকটবর্তী সত্তাকে সম্বোধন করছ মানে আল্লাহ-তায়ালাকেই । তাই সজোরে বলা অর্থহীন । আমাদের ওলী-আল্লাহ গনদের জীবনীতিহাস পড়লে দেখতে পাই যে, উনারা অধিকাংশ সময় আল্লাহর স্মরণে ও দোয়া দরূদে মশগুল থাকতেন অথচ কোন প্রকার আওয়াজ কেউ শুনতে পেতেন না । এমন কি পুরো কোরআন শরীফ মুখস্থ করে ফেলতেন কেউ টেরও পেতেন না । অনেকে আধ্যাত্মিক জ্ঞানও অর্জন করতেন এই দোয়া, দরূদ ও জিকির মশগুলের মাধ্যমে । তাঁদের দোয়ার খবর তাঁদের এবং আল্লাহর মধ্যে সীমাবদ্ধ থাকত । মানূষের কাছে নিজের জ্ঞান-গরিমার কথা প্রকাশ করে বেড়াতেন না । এমন অনেক ওলীই সারারাত ধরে নামাজ ও দোয়া-দরূদ পড়ে কাটিয়ে দিতেন অথচ গড়ের আগন্তুক বা মেহমান থাকলে তারা কেউ বুঝতেই পেত না ।
হযরত হাসান বসরী (রহ.) বলেন, আমি এমন অনেককে দেখেছি যারা গোপনে সম্পাদান করার মত কোন ইবাদত কারো কাছে প্রকাশ করতেন না । তাদের দোয়ার আওয়াজ অত্যন্ত নীচু স্বরের হত ।
আর তাছাড়া আল্লাহ সীমা লংঘনকারীদের পছন্দ করেন না ।  চাই সেটা ইবাদত হোক আর চাই সেটা অন্য কোন কাজে ।

দোয়ায় সূশালংঘন এর ব্যাপারটি কয়েক প্রকার হতে পারে । এক নাম্বার হল, লৌকিকতা অবলম্বন করা আর দুই হল দোয়ায় অনাবশ্যক শর্ত মুক্ত করে দেয়া । যেমন, বর্ণিত আছে হযরত আবদুল্লাহ ইবনে মুগাফফাল (রা.) আনহু  স্বীয় পুত্রকে এভাবে দোয়া করতে দেখলেন : হে আল্লাহ ! আমি আপনার কাছে জান্নাতের ডান দিকের শুভ্র রংঙ্গের প্রাসাদ কামনা করি । এটা দেখার পর তিনি পুত্রকে বারণ করলেন যে, দোয়ায় এ ধরনের শর্ত আরোপ করা সীমালংঘনের নামান্তর । কোরআন ও হাদিসে তা নিষিদ্ধ । (তাফসীরে মাজহারী) এবং তিন নাম্বার হল – সাধারণ মুসলমানদের জন্য বদদোয়া করা । এমন বিষয় কামনা করা, যা সাধারণ মুসলমানদের জন্য ক্ষতিকর এবং এমনিভাবে দোয়ায় বিনা প্রয়োজনে আওয়াজ উঁচু করাও একপ্রকার সীমা অতিক্রম করা হয় । (তাফসীরে মাজহারূল, আহকামূল কোরআন )

একজন পল্লীবাসী একবার রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহে ওয়াসাল্লামকে আরজ করলেন হে আল্লাহর রাসূল ! আমাদের প্রভু কি আমাদের নিকটে আছেন না দূরে আছেন ? যদি দূরে থাকেন তাহলে জোরে জোরে ডাকব আর যদি নিকটে থাকেন তাহলে চুপে চুপে ডাকব । এতে রাসূলুল্লাহ সালল্লাহু আলাইহে ওয়াসাল্লাম নীরব হয়ে যান । তখন এ আয়াতটি নাযীল হয় –

আরবীর বাংলা উচ্চারণ – (ওয়া ইযা- সাআলাকা ইবা-দী আন্নী ফাইন্নি ক্বরীবুন উজীবু দা’ওয়াদাত দা-ই ইযা দা’আ-নী ফাল্ইয়াসতাজীবূলী ওয়াল ইউ’মিনূবী লা’আল্লাহুম্ ইয়ারশুদুন্)
অর্থ হল- আমার বান্দারা আমার সম্পর্কে যখন তোমার কাছে জিজ্ঞেস করে, তখন তাদেরকে বলে দাও, নিশ্চয় আমি সন্নিকটবর্তী, যে কোন আহ্বানকারীর আহ্বানে আমি সাড়া দিয়ে থাকি; সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমাকে বিশ্বাস করে তবেই তারা সফলকাম হতে পারবে । (সুরা বাকারা)


এই পর্বের আগের পোষ্টটি দেখতে এই লিংকে যান – ইসলামিক দোয়ার গুরুত্ব || Islamic duas for success

Share:

Tuesday, October 24, 2017

Islamic duas for success || ইসলামিক দোয়ার গুরুত্ব

What is the Importance Of Islamic Duas for success?


islamic duas for success.


মানুষ আল্লাহর দাস । তাই জীবনের প্রতিটি মূহুর্তে মানুষ আল্লাহর মুখাপেক্ষী । প্রত্যেক মানুষ আল্লাহ নিকট ক্ষমা ও রহমতের আশা করে থাকে । সুখে-দুঃখে, আনন্দে-বেদনায় সব অবস্থাতেই আল্লাহর রহমত পাওয়া সবচেয়ে বড় একটা নেয়ামত । Islamic Duas দ্বারা মানুষ আল্লাহর সাহায্য ও রহমত কামনা করে থাকে । দোয়া হল আল্লাহর দরবারে বান্দার অপরাগতা ও অক্ষমতা প্রকাশের প্রতীকী নমুনা । আর এ জন্য আল্লাহ-তায়ালা নিজেই তাঁর বন্দাদের শিখিয়েছেন কিভাবে তাঁর রহমত ও ক্ষমা লাভের জন্য প্রার্থনা করতে হয়, কিভাবে দোয়া করতে হয় । পবিত্র কোরআনে আল্লাহ-তায়ালা নিজ বান্দাদেরকে তাঁর দরবারে দোয়া করার জন্য বারবার আহ্বান করেছেন । এরশাদ হচ্ছে –

فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُواْ لِي وَلاَ تَكْفُرُونِ

সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ রাখবো আর আমার শোকরিয়া আদায় কর, অকৃতজ্ঞ হয়ো না। (বাকারা-১৫২)
আল্লাহ-তায়ালা স্বীয় বান্দাদের দোয়া ও মুনাজাত করার নির্দেশ দেয়ার পাশাপাশি তা তাঁর অপার মেহেরবাণী করারও অঙ্গিকারও করেছেন । এরশাদ হচ্ছে –

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ

তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাক, আমি সাড়া দেব। যারা আমার এবাদতে অহংকার করে তারা সত্বরই জাহান্নামে দাখিল হবে লাঞ্ছিত হয়ে। (মুমিন-৬০) ।
আল্লাহ আরো বলেন :-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا
অর্থ:- মুমিনগন তোমরা আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করো ।


إِنَّهُ كَانَ فَرِيقٌ مِّنْ عِبَادِي يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ
অর্থঃ আমার বান্দাদের একদলে বলত- হে আমাদের পালন কর্তা ! আমরা বিশ্বাস স্থাপন করেছি । অতএব তুমি আমদের ক্ষমা করো এবং আমাদের প্রতি তুমি রহম করো । তুমি হলে দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু ।

For Our Life Success Some Hadith About Islamic Duas.

নামাজ রোজার মত দোয়াও আল্লাহর একটি ইবাদত । হাদীসে ত রাসূলুল্লাহ সালল্লাহু আলাইহে ওয়াসাল্লাম দোয়াবে সমস্ত ইবাতদের মগজ বলেছেন এবং আল্লাহর রহমতের দরজার চাবি বলেছেন । যেমন:- আদ্দু’আ……উ হুয়াল্ ‘ইবা-দাহ্ – অর্থ হল- দোয়া হল ইবাদত ।( ইবনে আবী শাইবাহ্, তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ)
আরেক হাদিসে আছে-

আরবীর উচ্চারণমান ফাতাহ্বা লাহূ ফিদ্দু’আ-ই মিনঁকুম, ফুতিহাত লাহু আব্ওয়া-বুল ইজা-বাতি, ফুতিহ্বাত লাহূ আব্ওয়া-বূল জান্নাঁতি, ফূতিহ্বাতলাহূ আব্ওয়া-বুর রহ্বমাতি, ওয়ামা-সুইল্লা-হু শাইআন আহ্বাব্বা ইলাইহি মিন্ আঁই ইউস আলাল্ আ-ফিয়া 

অর্থ – তোমাদের মধ্যে যার জন্য দোয়ার দরজা খুলে দেয়া হয়েছে (অর্থাৎ, দোয়া করার জন্য সুযোগ ও তওফিক দেয়া হয়েছে ), তাঁর জন্য কবুলিয়াতের দরজা খুলে দেয়া হয়েছে, তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়া হয়েছে, তার জন্য রহমতের দরজা খুলে দেয়া হয়েছে । আল্লাহর কাছে যত দোয়া করা হয়, তার মধ্যে ইহকাল ও পরকালই ভাল । আর নিরাপত্তা প্রার্থনাই তাঁর কাছে অধিক প্রিয় । (তিরমিযী শরীফ) 
দোয়া ও মুনাজাতের ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূল সালল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেন –

লাইসা শাইউন আক্ রামু আলাল্লাহি মিনাদ্দুআ--ইএর অর্থ হল- আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানের বস্তু আর কিছু নেই ।(তিরমিযী,ইবনে মাজাহ)
অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সালল্লাহু আলাইহে ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেন:
লা-তা’জিঝূ ফিদ্দু’আ—ই ফাইন্নাঁহু লাম্ ইয়াহ্ লিক্ মা’আদ্দু’আ—ই আহ্বাদুন্ । অর্থঃ- তোমরা আল্লাহর কাছে দোয়া করার বেলায় কার্পন্য করো না । কারণ নিয়মিত দোয়া করলে কোন লোক ধ্বংসপ্রাপ্ত হয় না । (ইবনে আব্বান, হাকেম-আবু হুরায়রা (রা:) থেকে )

To get Islamic Duas for success stay with Islamic Duas blogspot. You will get all duas step by step in this site.  Inshallah.

অতপর আল্লাহ-তায়ালা আমাদেরকে দোয়া ও দরূদের মাধ্যমে ক্ষমা ও রহমত লাভের তৌফিক দান করূক । আমিন । 


ইসলামিক দোয়া সম্পর্কিত পরের পোষ্ট দেখুনকিভাবে দোয়া করতে হয় (How to pray || Islamic duas)

Share:

Like us on Facebook